১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল মার্সেল
Printed Edition
বছরজুড়ে নানা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য বিক্রি ও ব্যবসা পরিচালনায় অসামান্য অবদান রাখায় ১২০টি পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল। দেশব্যাপী বিস্তৃত মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আওতায় ৫০টি জোনের পরিবেশক প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে এসব পুরস্কার দেয়া হয়।
শনিবার রাজধানীর মার্সেল করপোরেট অফিসে ‘উইনিং টুগেদার’ স্লোগানে আয়োজিত ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, মার্সেলের হেড অব সেলস হাসান মো: রুহীন সাব্বির ও মো: মতিউর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রনায়ক আমিন খান। মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় মার্সেলের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।