ইসলামী ব্যাংকে ১ হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন
Printed Edition
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে অনুষ্ঠিত হয়। ৯১ হাজার সাত শত ৫৬ প্রার্থীর মধ্যে লিখিত ও মৌখিক পরীার মাধ্যমে বাছাই প্রক্রিয়া স¤পন্ন করে এ নিয়োগ প্রদান করা হয়। নিয়োগ প্রক্রিয়ায় দেশের ৬৪ জেলারই প্রতিনিধিত্ব রযেছে। যার মধ্যে প্রথম চট্টগ্রাম, দ্বিতীয় কুমিল্লা ও তৃতীয় কক্সবাজার জেলা। দেশের ৭৬টি বিশ্ববিদ্যালয়ের শিার্থীরা মেধার ভিত্তিতে এ নিয়োগ পেয়েছেন। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: আলতাফ হুসাইন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম। এতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো: রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উলাহ, কে.এম. মুনিরুল আলম আল-মামুন ও মো: মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।