রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ১১টা ৫২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার কিছু সময়ের পর তা নিয়ন্ত্রণ আসে।

জানা গেছে, হাসপাতালের ১৫তলা ভবনের ছয় এবং সাততলায় সামান্য ধোঁয়া দেখা যায়। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।