ঢাবিতে অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন ট্রাস্ট ফান্ড গঠনে ১০ লাখ টাকার চেক হস্তান্তর
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘স্বর্গীয় অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের এমএসএস চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ/নাম্বার অর্জনকারী শিক্ষার্থীকে ‘স্বর্গীয় অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন স্মৃতি স্বর্ণপদক’ প্রদান করা হবে। স্বামীর স্মৃতি রক্ষার্থে এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মনের স্ত্রী বীণা
রানী বর্মন বৃহস্পতিবার ১০ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং প্রয়াত অধ্যাপকের ছেলে অংশুমান বর্মন-সহ দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।