আইআইইউসির এলএলএম প্রোগ্রামের অনুষ্ঠানে ড. মুহাম্মদ মাহবুবুর রহমান

সবচেয়ে দায়িত্ব পূর্ণ পেশা হচ্ছে আইন পেশা

Printed Edition
artho-4
সবচেয়ে দায়িত্ব পূর্ণ পেশা হচ্ছে আইন পেশা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, মানব ইতিহাসে যতগুলো পেশা আছে তার মধ্যে সবচেয়ে দায়িত্বপূর্ণ পেশা হচ্ছে আইন পেশা। গতকাল সন্ধ্যায় নগরীর খুলশীর একটি অভিজাত রেস্টুরেন্টে আইআইইউসির আইন বিভাগের মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে শুধু পুরস্কারের ঘোষণাই করেননি, শাস্তিরও ব্যবস্থা রেখেছেন। সেজন্য মানুষের জন্য কেয়ামতের ময়দানে বিচারব্যবস্থার পরে তাদের জন্য দোজখ এবং বেহেশত দু’টি জিনিস রেখেছেন। সকলেরই দায়িত্ব হবে প্রকৃত বিচারব্যবস্থা যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই চেষ্টা করা। আমরা যারা আইনজীবী, আমাদের দায়িত্ব হবে সত্যটা তুলে ধরে যারা নির্যাতিত, তাদের পক্ষে দাঁড়ানো। আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাইনুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক আব্দুল মালেক, এলএলএম প্রোগ্রামের কো-অর্ডিনেটর মহি উদ্দীন, সহযোগী অধ্যাপক মনজুর হোসেন পাটোয়ারী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ কলিমুল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, সহকারী অধ্যাপক তাইজুন্নেসা তরু, প্রভাষক মোহাম্মদ খাব্বাব তকি ও প্রভাষক মো: মুসা। বিজ্ঞপ্তি।