ঈদে বৈশাখীতে সাত দিনের অনবদ্য আয়োজন

বিনোদন প্রতিবেদক
bino-2
ঈদে বৈশাখীতে সাত দিনের অনবদ্য আয়োজন

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশন সাত দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এই অনুষ্ঠানে থাকছে ২৭ নাটক, সাতটি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ‘ফানি মোমেন্ট’সহ অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান।

বিশেষ সঙ্গীতানুষ্ঠান : ঈদের সাত দিন সকালে সকাল সোয়া ৮টায় প্রচারিত হবে ‘বৈশাখীর সকালের গান’ যেখানে রিজিয়া পারভীন, শবনম প্রিয়াঙ্কা, শীলা দেবী, পুজা, সেনিজ, অনিন্দিতা অথি ও ঊর্মি খান অংশ নেবেন। এছাড়া বেলা ১১টায় প্রচারিত হবে ‘গানে গানে ঈদ আনন্দ’। এ অনুষ্ঠানে কণ্ঠশিল্পী ঐশী, সাব্বির, লুইপা, লিজা, আশিক, দিপা, ইথুন বাবু, পরান, মৌসুমী, গামছা পলাশ, নিশি শ্রাবনী, রাজীব ও সানজিদা রিমি অংশ নেবেন। নিকোলাস হীরার প্রযোজনায় বেলা ১টায় প্রচারিত হবে ‘শুধু সিনেমার গান’ যেখানে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে বিশেষ আয়োজন থাকবে।

কমেডি শো : ঈদের দিন দুপুর সাড়ে ১২টায় প্রচারিত হবে কমেডি শো ‘ফানি মোমেন্ট’ যেখানে বৈশাখী টিভিতে সম্প্রচারিত নাটকের হাস্যরস ও মজাদার মুহূর্ত তুলে ধরা হবে। বেলা দেড়টায় প্রচারিত হবে ‘নাটকের গান’ যেখানে বৈশাখী টিভির নাটকগুলোতে ব্যবহৃত জনপ্রিয় গানগুলো শোনা যাবে।

সিনেমা : ঈদের সাত দিনব্যাপী দুপুর আড়াই টায় প্রচারিত হবে সাতটি সিনেমা। ঈদের দিন প্রচারিত হবে ‘কোটি টাকার কাবিন’ যা এফ আই মানিক পরিচালিত একটি জনপ্রিয় সিনেমা। অন্যান্য সিনেমার মধ্যে ‘আকাশছোঁয়া ভালোবাসা’, ‘পুড়ে যায় মন’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘বউ-শাশুড়ির যুদ্ধ’, ‘চুপি চুপি প্রেম’ এবং ‘সবার উপরে তুমি’ অন্তর্ভুক্ত থাকবে।

নাটক : বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে ২৭টি নাটক, যার মধ্যে ১৫টি একক নাটক, সাতটি পর্ববিশিষ্ট পাঁচটি ধারাবাহিক এবং সাতটি মেগা নাটক থাকবে। একক নাটকগুলো প্রতিদিন রাত সোয়া ৮টায় এবং ৯টা ৫৫ মিনিটে প্রচারিত হবে।

ধারাবাহিক নাটক : ঈদের পাঁচটি ধারাবাহিক নাটক হবে- ‘লন্ডনি জামাই’, ‘মানি লোকের মান’, ‘ব্ল্যাকমানি’, ‘শাশুড়ির বিয়ে’ এবং ‘ট্রাক ড্রাইভার’। প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিটে প্রচারিত হবে সাতটি মেগা নাটক, যার মধ্যে ‘কুবের মাঝি’, ‘সাহেব বিবি গোলাম’, ‘আমি মানুষ’, ‘হৃদয়ে তুমি’, ‘পাঁচ টন’, ‘নায়িকার বিয়ে-২’ এবং ‘ভাগ্যবিবি’ থাকবে।

বৈশাখী টিভির পরিকল্পনা : বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘আমাদের লক্ষ্য দর্শকদের বিনোদন দেয়া। এবারের ঈদ আয়োজনে আমরা আরো বেশি আনন্দ এবং উৎসাহ নিয়ে অনুষ্ঠান সাজিয়েছি।’