নয়া দিগন্তের সাতক্ষীরা প্রতিনিধির মায়ের ইন্তেকাল

Printed Edition

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মো: ইউনুস আলীর স্ত্রী ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো: জিল্লুর রহমানের মা ফজিলাতুন্নেছা (৭৫) বৃহস্পতিবার শহরের এসডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণাগ্রহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা নামাজে জানাজা শেষে মরহুমার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমার জন্য সবার কাজে দোয়া চাওয়া হয়েছে।