খালেদা জিয়ার জন্য বিসিআইসি ভবনে দোয়া

Printed Edition

খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) পরিচালনা পর্ষদ এবং সব কর্মকর্তা-কর্মচারীর প থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিসিআইসি পরিবার মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিসিআইসি ভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বিসিআইসির চেয়ারম্যান মো: ফজলুর রহমান, পরিচালকমণ্ডলীর সদস্যগণ, সব বিভাগীয় প্রধান এবং সংস্থার সব কর্মকর্তা ও কর্মচারীরা। বিজ্ঞপ্তি।