মে মাসের মাঝামাঝিতে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল
Printed Edition
এএফপি
পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ফলাফল মধ্য মে মাসের মাঝামাঝি সময়ের আগে প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন দেশটির এক নির্বাচন কর্মকর্তা। গত সপ্তাহান্তে বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হওয়া ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
পেরুর সর্বোচ্চ নির্বাচনী বিচারিক কর্তৃপক্ষ ন্যাশনাল জুরি অব ইলেকশনসের (জেএনই) মহাসচিব ইয়েসিকা ক্লাভিহো রেডিও আরপিপিকে বলেন, রানঅফে (দ্বিতীয় দফার ভোট) কারা যাবেন তা নির্ধারণের জন্য প্রয়োজনীয় প্রেসিডেন্ট নির্বাচনের ফল আমরা মে মাসের মাঝামাঝি নাগাদ পাবো বলে আশা করছি।