এনসিপি নেত্রী রাফিয়া রাফির ইন্তেকাল
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিার্থী রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এনসিপি। দলটির প থেকে দেয়া শোকবার্তায় বলা হয়, রাফিয়া সুলতানার ইন্তেকালে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারালো, যা অপূরণীয় তি।
রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়, ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ২০২৪ সালের আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন।
ব্যক্তিগত জীবনে রাফিয়া সুলতানা দুই সন্তানের জননী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বগুড়া শহরে এনসিপি কার্যালয়ের সামনেও আরেকটি নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় রাফিয়া রাফির রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।