প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় নারায়ণগঞ্জে প্রতিবাদ সভা
Printed Edition
প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে গত রোববার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন রাশেদুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি শহিদুল ইসলাম, এম.আর. সাগর, ওমর ফারুক, জাকির খান, মো: সলিমুল্লাহ সেলিম, রেজাউর রহমান লিপন, টিংকু, সেলিম মিয়া, মো: জাকির প্রমুখ।
বক্তারা বলেন প্রধানমন্ত্রীকে যারা কটূক্তি করেছেন বাংলাদেশের জনগণই তাদের আঁস্তাকুড়ে ছুড়ে ফেলবেন। তারা আরো বলেন জাতীয় সংসদ ১৮ কোটি মানুষের আশা-আকাক্সক্ষা, প্রেরণার স্থান। বিজ্ঞপ্তি।