শোক সংবাদ
আব্দুল বারেক
Printed Edition
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চকপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও নালিতাবাড়ী মার্কাজ মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো: আবদুল বারেক (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
রোববার বাদ আসর চকপাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) চকপাড়া পৌর কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনী ও বহুগুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, মসজিদ কমিটি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা।