নয়া দিগন্ত প্রকাশকের ভাইয়ের ইন্তেকাল

Printed Edition
aro
নয়া দিগন্ত প্রকাশকের ভাইয়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

দৈনিক নয়া দিগন্তের প্রকাশক শামসুল হুদা এফসিএর বড় ভাই মো: মকবুল হোসেন গতকাল সোমবার বেলা ১১টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা ১১টায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে, ভাইবোন ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

মরহুম মকবুলকে ইন্তেকালের পর দাফনের উদ্দেশ্যে তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুরে নিয়ে যাওয়া হয় বলে তার ছোট ভাই শামসুদ্দোহা জানিয়েছেন।

মকবুল হোসেন নোয়াখালীর আল আমিন গ্রুপের ডিজিএম হিসেবে অবসর গ্রহণ করেন। পরিবারের পক্ষ থেকে তার রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।