মাজারবস্তিতে পুলিশি তল্লাশি আটক ৪০
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে টঙ্গীর কুখ্যাত হাজী মাজারবস্তির মাদকের আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। ঘুপচি ও ঘিঞ্জি ঘরবাড়ির এই বস্তিতে মাদক কারবারিদের ধরতে পুলিশ সদস্যদের গত রবি ও সোমবার টিনের চালের ওপর উঠেও তল্লাশি চালাতে দেখা গেছে। সর্বাত্মক এই অভিযানে বস্তি থেকে ২৭০ গ্রাম হেরোইন ও ২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। একইসাথে মাদক সেবনের অভিযোগে ৪০ জনকে আটক করা হয়েছে।