বিশ্বকাপের শেষ ৯টি কার্ডই আর্জেন্টিনার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ দিকে শৃঙ্খলাজনিত পরিসংখ্যানে এক অস্বস্তিকর রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টে শেষ দেখানো ৯টি হলুদ ও লাল কার্ডের সবক’টিই পেয়েছেন আলবিসেলেস্তেদের খেলোয়াড়রা। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৩টি কার্ড দেখেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। এরপর স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে আরো ৬টি কার্ড পায় গত আসরের চ্যাম্পিয়নরা। মাঝে তৃতীয় নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ডের কাউকে কোন কার্ড দেখানো হয়নি।
সব মিলে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়দের দেখানো হয়েছে মোট ৯টি কার্ড, যেখানে প্রতিপক্ষ কোনো কার্ড পায়নি।
বিশ্বকাপের শেষদিকে আর্জেন্টিনার এই আগ্রাসী পারফরম্যান্স নিয়ে ফুটবল মহলে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে স্পেনের বিপক্ষে ফাইনালের পর খেলোয়াড়দের আচরণ, ম্যাচ-পরবর্তী উত্তেজনা এবং একের পর এক কার্ড পাওয়ায় আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে সবাই সমালোচনা করছে।