শোক সংবাদ
আতাউর রহমান ফিরোজ
Printed Edition
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, ইতনা গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, লেখক-সাংবাদিক আতাউর রহমান ফিরোজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬। তিনি স্ত্রী, এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আশির দশকে আতাউর রহমান ফিরোজ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা শুরু করেন। অধূনা বিলুপ্ত দৈনিক আজকের কাগজ পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। গতকাল বুধবার বাদ জোহর ইতনা মক্তবের মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পূর্বপাড়া জামে মসজিদসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ।