সুপার ওভারে রাজশাহীর জয়
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের অষ্টম ম্যাচে গতকাল দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহানের ৬৫ ও নাজমুল হোসেন শান্তর ৪১ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায়। জবাবে নির্দিষ্ট ওভারে ৬ উইকেটে সমান ১৫৯ রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে ২ উইকেটে ৬ রান করে রংপুর, যা রাজশাহী ওয়ারিয়র্সের তানজিদ তামিম মাত্র তিন বলেই ১০ রান করে ম্যাচ জিতে নেয়।
১২ রানেই তানজিদ হাসান তামিমের (২) উইকেট হারায় রাজশাহী। সেখান থেকে ফারহান ও শান্ত জুটি দলীয় সংগ্রহকে ১০৫ পর্যন্ত নিয়ে যান। শান্ত ফেরেন ৩০ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৪১ রান করে। ১১৮ রানের মাথায় আউট হন ফারহানও। তিনি ৪৬ বলে ৮টি চার ও ২ ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলেন। এরপর দ্রুত আরো ৫ উইকেট হারায় রাজশাহী। পরের সাত ব্যাটসম্যানের মধ্যে কেবল মোহাম্মদ নাওয়াজ ১০ রান করতে পারেন। তাতে ৮ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ ১৫৯ রানের বেশি যায়নি। রংপুরের ফাহিম আশরাফ ৩টি, আলিস আল ইসলাম ২টি ও মোস্তাফিজুর রহমান ১ উইকেট নেন।
জবাবে রংপুর ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে লিটন দাসের (১৬) উইকেট হারালেও ওপেনার ডেভিড মালান দৃঢ় হাতে শাসন করেন রাজশাহীর বোলারদের। তোৗহিদ হৃদয় হাফসেঞ্চুরি (৫৩) করে ভিত গড়ে দিলেও কাইল মায়ার্স (৯), খুশদিল শাহ (৭), সোহান (৬) বিদায় নিলে খেলা জমে যায়। জয়ের জন্য দরকার ছিল এক বলে এক রান। রিপন মণ্ডলের বলে মাহমুদুল্লাহ নিতে গিয়ে রানআউট হলে খেলা গড়ায় সুপার ওভারে। অপর প্রান্তে মালান ৫০ বলে ৬ চার দুই ছক্কায় ৬৩ রানে অপরাজিত থাকেন।
সুপার ওভারে রিপন মণ্ডলের বল যথাক্রমে ওয়াইড, ০, ১, ১, ওয়াইড, উইকেট, ১, ১ রংপুরের মোট ৬ রান।
মোস্তাফিজের বল যথাক্রমে ৪, ২, ৪ রাজশাহীর তানজিদ ১০ রান করে ম্যাচ জিতে নেয়।