ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
Printed Edition
বৈশ্বিক জ্বালানি সঙ্কটে তেলচালিত বাইক বা যানবাহন ব্যবহারকারীরা যখন যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন, তখনই গ্রাহকদের কথা মাথায় রেখে ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক শুরু করেছে ‘সুপার সেভার কার্নিভাল’। যেখানে তাকিওন ইলেকট্রিক বাইকে দেয়া হচ্ছে ৯ হাজার ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সেই সাথে ভাগ্যবান একাধিক গ্রাহক পাচ্ছেন আর্জেন্টিনা ফুটবল দলের খেলা সরাসরি মাঠে বসে দেখার সুযোগ।
পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে তাকিওন ইলেকট্রিক বাইকের উদ্যোগে চলছে ফ্রি সার্ভিস ক্যাম্পেইন ও টেস্ট রাইড। যেখানে তাকিওন ব্যবহারকারীরা আকর্ষণীয় ছাড়ে পার্টস কেনার সুবিধাসহ বাইকের ফ্রি সার্ভিসিং করাতে পারছেন। এছাড়াও আগ্রহী ক্রেতাদের জন্য রয়েছে সরাসরি বাইক দেখা ও টেস্ট রাইড করার সুযোগ। দেশব্যাপী সব ওয়ালটন শোরুম থেকে গ্রাহকরা এই অফার উপভোগ করতে পারছেন।
এদিকে ‘সুপার সেভার কার্নিভাল’ উপলক্ষে দেশে তৈরি তাকিওন বাইকের উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে র্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন। দেশের ৬৪টি জেলায় ৭০টিরও বেশি স্থানে একসাথে এই র্যালির আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।