ফের মা হচ্ছেন দীপিকা

Printed Edition
bino-2
ফের মা হচ্ছেন দীপিকা

বিনোদন প্রতিবেদক

বলিউড তারকা যুগল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন দ্বিতীয় বারের মতো বাবা-মা হতে চলেছেন। গত রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে দ্বিতীয় সন্তান আগমনের বিষয়টি নিশ্চিত করেন এই তারকা দম্পতি।

পোস্ট করা ছবিতে দেখা যায়, তাদের একমাত্র মেয়ে দুয়ার হাতে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট। আর সেখানে দ্বিতীয় সন্তান আগমনের বিষয়টি স্পষ্ট। দুয়াকে দিয়েই আবার সন্তান আগমনের খবর জানালেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা পোস্টটি মুহূর্তেই ভক্ত এবং বলিউড সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভেসে যায়।

প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যা সন্তান দুয়া জন্মের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন এই তারকা যুগল।