চবির ভর্তি পরীা উপলে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ল্েয আইনশৃঙ্খলাসংক্রান্ত এক সমন্বয় সভা বৃহস্পতিবার চবি ভিসি দফতরের সম্মেলন কে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় চবি প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসর বেগম খালেদা জিয়ার স্মরণে এবং রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ভিসি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি বিশাল কর্মযজ্ঞ। প্রতিবারের মতো এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীাগুলো সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘœ করতে চবি প্রশাসন অঙ্গীকারবদ্ধ। তাই আসন্ন ভর্তি পরীা সুচারুরূপে সম্পন্ন করতে ভিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের শিক, শিার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকরা, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরাসহ সংশ্লিষ্ট সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দীর সঞ্চালনায় সভায় চবি অনুষদগুলোর ডিনরা, চবি রেজিস্ট্রার, সহকারী প্রক্টররা, চবি ছাত্র উপদেষ্টা, বিভিন্ন দফতরের প্রশাসকরা, বিভিন্ন অফিস প্রধানরা, চাকসুর ভিপি, জিএস ও এজিএস, সিএমপি কমিশনার ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের প্রতিনিধিরা, র্যাব-৭ এর প্রতিনিধি, চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার ও পিবিআই চট্টগ্রামের প্রতিনিধি, হাটহাজারী সার্কেল, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, গোয়েন্দা সংস্থা ডিএসবি, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
সভায় উপস্থিত সবাই চবির আসন্ন ভর্তি পরীা সুষ্ঠু ও নির্বিঘেœ সুসম্পন্ন করতে তাদের বিজ্ঞ মতামত ও পরামর্শ দেন এবং এ বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের সর্বোচ্চ সহযোগিতা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।