খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে প্যারিসে দোয়া মাহফিল

Printed Edition

মোহাম্মদ মাহবুব হোসাইন প্যারিস থেকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে ফ্রান্স বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে বক্তারা বলেন, আপসহীন রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তারা বলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন।

বক্তারা বলেন, বাংলাদেশের ভূখণ্ডে যত দিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রার লড়াই থাকবে, তত দিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগণ তার জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।

গত বুধবার বেলা ২টায় প্যারিসসংলগ্ন কাত্র শেমাঁ অবেরভিলিয়ে বাংলাদেশ কমিউনিটি জাতীয় মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপি সাবেক সহসভাপতি সিরাজুর রহমান।

ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহেরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের মিশন উপপ্রধান এহসানুল হক, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল, ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক সহসভাপতি শাহ জামাল, সহসভাপতি রশিদ পাটোয়ারী, তসলিম আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহম্মেদ, সাবেক অর্থবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার, যুবদলের সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকার, ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সিনিয়র সহসভাপতি আবদুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আলী চৌধুরী, জাসাসের সদস্য সচিব মেহেদি হাসান রনি, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা কুতুবউদ্দিন। মাহফিলে দোয়া পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক।