কসোভোর ১৮তম স্বাধীনতা বার্ষিকী অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার

Printed Edition

ঢাকার বনানীস্থ হোটেল শেরাটনে কসোভোর ১৮তম স্বাধীনতার বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুজিম পলনার আমন্ত্রণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সিভিল সোসাইটির প্রতিনিধিরা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এ সময় তার সাথে ছিলেন আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান।

এ অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে মিয়া গোলাম পরওয়ার কসোভোর ঢাকাস্থ রাষ্ট্রদূত লুজিম পলনার মাধ্যমে কসোভোর মহামান্য রাষ্ট্রপতি ভিয়োসা ওসমানি-সাদ্রিউয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।