ডিজিটাল অগ্রযাত্রায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে হবে এআই হ্যাকাথন
Printed Edition
সাভার (ঢাকা) সংবাদদাতা
দেশে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে উৎসাহিত করতে এআই হ্যাকাথন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। গতকাল বুধবার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গ্রিন গার্ডেন রেস্তোরাঁয় মিট দ্যা প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও স্কেলবিল্ড এআই এর সিইও উজ্জল রায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী, বিজ্ঞান ও ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ফখরে হোসেন প্রমুখ। এ সময় জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে উৎসাহিত করতে দেশে প্রমবারের মতো ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্স (ডব্লিউএএ) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ন্যাশনাল এআই হ্যাকাথন ২০২৬। এই হ্যাকাথনের মূল লক্ষ্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের একত্র করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে বাস্তব সমস্যার উদ্ভাবনী সমাধান তৈরি করা। বিজ্ঞপ্তি।