আগস্ট থেকে জেলা লিগ শুরুর তাগিদ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাফুফের নির্বাচন এলেই জেলার কাউন্সিলরদের ধান্ধা শুরু হয়। তবে জেলায় লিগ আয়োজনের সময় তাদের সিংহ ভাগেরই ব্যর্থতা। পারে না জেলা লিগ আয়োজন করতে। ২০২৪ সাল থেকে বড্ডই অনিয়মিত জেলা ফুটবল লিগ। তবে এ বছর সব জেলাকেই লিগ আয়োজন করতে হবে। আগস্ট থেকেই লিগ শুরুর কাজ তাদের শুরু করতে হবে। বাফুফের জেলা লিগ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, আমরা জেলাগুলোকে চিঠি দিতে যাচ্ছি আগস্ট থেকে লিগ শুরু করতে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনেেক কিছু ফান্ডও দেয়া হবে। আমাদের লক্ষ্য সব জেলাতেই লিগ শুরু করা। তার মতে, এতো দিন লিগ শুরু করতে না পারার জন্য কিছু কারণও ছিল। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে কমিটির দায়িত্বপ্রাপ্ত লোক না থাকা, মাঠে রেডি না থাকা, এই সমস্যাগুলো। এখন এ গুলো সমাধান হওয়ার পথে।