আব্দুল মান্নান খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু চিকিৎসা

Printed Edition

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে তৃণমূল পর্যায়ে চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য আব্দুল মান্নান খান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল থেকে বীর খারুয়া মড়ল বাড়ি ঈদগাহ মাঠে নবম বারের মতো এই চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের ১৮৫ জন রুগী সেবা নিতে আসেন।

এ টি এম খলিলুর রহমান খোকা, জামিল ও আকরাম হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরটি সহযোগিতা করেন ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু ডা: কে জামান।