চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে ম্যানইউ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে পরাজয়ের বৃত্ত থেকে বেরোতে পারছে না চেলসি। গত মার্চ মাসে নিউক্যাসলের বিপক্ষে নিজেদের মাঠে হার দিয়ে শুরু ব্লুজদের। এরপর একে একে আরো তিন ম্যাচে পরাজয় দেখল দলটি। যার সব শেষ গত পরশু স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে পরাজয়।
নিজেদের মাঠে পুরো ম্যাচে বল পজিশনে ৬০ শতাংশ এগিয়ে থেকে গোলের জন্য ২০টি শট নেয় চেলসি। এর মধ্যে লক্ষ্যে ছিল মাত্র একটি। অপরদিকে ৪ শটের একটি লক্ষ্যে রেখেই জালের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। আর ম্যাথিয়াস কুনহার করা এই গোলেই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ। আর এই জয়ে ৩৩ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ওল্ডট্র্যাফোর্ডের দলটির। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ চেলসি।
লিগে এদিন নিউক্যাসলকে ২-১ ব্যবধানে হারিয়েছে বোর্নমাউথ। টটেনহ্যামকে তাদেরই মাঠে ২-২ গোলে রুখে দিয়েছে ব্রাইটন। জার্মান বুন্দেসলিগায় নিজেদের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে হফেনহেইম। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আরবি লিপজিগ। ইতালিয়ান সিরি আ’তে নিজেদের মাঠে লাজ্জিওর বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছে নাপোলি।