ঢাবিতে সৈয়দ আবদুল আজিজ-আখতারুন নাহার ট্রাস্ট ফান্ড গঠন
Printed Edition
মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের উচ্চশিায় সহায়তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘সৈয়দ আবদুল আজিজ ও আখতারুন নাহার ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। মা-বাবার স্মৃতি রক্ষার্থে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য পরিবারের পক্ষে ড. সৈয়দা জাকিয়া হোসেন গতকাল বৃহস্পতিবার ১০ লাখ টাকার চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন। ভিসির অফিস-সংলগ্ন সভাকে চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্য অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং সৈয়দ আবদুল্লাহ আল মুতিসহ দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন । ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই ট্রাস্ট ফান্ড শুধু বৃত্তি প্রদানের একটি উদ্যোগ নয়; এটি বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও মূল্যবোধ গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। তিনি বলেন, সমাজের সাথে টেকসই সম্পর্ক গড়ে উঠলে শিা ও মানবিক উন্নয়নে তার প্রতিফলন ঘটে। এই তহবিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রথম বর্ষ এবং ঢাকা মেডিক্যাল কলেজের এমবিবিএস প্রথম বর্ষে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের এককালীন বা মাসিক বৃত্তি প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।