ম্যাচের অধিকাংশই উপজাতীয়
Printed Edition
বাংলাদেশ আনসার ও শুদ্ধপুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের মধ্যে লক্ষণীয় বিষয় ম্যাচের অধিকাংশ সদস্যই উপজাতীয়। বাংলাদেশ আনসার দলের গতকালের একাদশে অধিনায়ক মুনমুন এবং জবা রানী ছাড়া বাকি সবাই পাহাড়ি মেয়ে। ম্যাচের তিন রেফারির দু’জনই পাহাড়ি। রেফারি জয়া চাকমার সাথে সহকারী রেফারি ম্যাথিং না মারমা সম্প্রদায়ের। আনসারের দলটির কোচিং স্টাফদের অধিকাংশই উপজাতীয়। হেড কোচ তৃষ্ণা চাকমা, সহকারী কোচ অম্রাচিং মারমা, গোলরক্ষক কোচ সু হ্লা মং মারমা সবাই উপজাতীয়। আনসার দলের ২৯ ফুটবলারের মধ্যে ১৬ জনই পাহাড়ি।