ইস্টার্ন রিফাইনারিতে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ সমাবেশ
Printed Edition
চট্টগ্রামে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে শ্রমিকদের সাথে শ্রম আইন ২০০৬ অনুযায়ী দ্বিবার্ষিক চুক্তিনামা সম্পাদন, পার্সোনাল পে বাস্তবায়ন, আবাসন সুবিধা নিশ্চিতকরণসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা।
নগরীর পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির প্রধান ফটকে বিক্ষোভ করেন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে সিবিএ নেতৃবৃন্দ শ্রম আইন ২০০৬ অনুযায়ী পূর্বের নিয়মে ২০২৩-২৪ সালের দ্বিবার্ষিক চুক্তিনামা অবিলম্বে সম্পাদন , পার্সোনাল পে বাস্তবায়ন, শ্রমিক কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিতকরণ ও পদোন্নতি নীতিমালা সংস্কারের দাবি জানান। বিক্ষোভ সমাবেশে ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়ন সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন,সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমানসহ অন্য নেতারা বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।