কিউবায় কয়েক হাজার সেনা পাঠানো ও বিমান হামলার ভাবনা যুক্তরাষ্ট্রের

Printed Edition

সিবিএস নিউজ

মার্কিন সামরিক নেতৃত্ব কিউবার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদেেপর বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছেন। এর মধ্যে কয়েক হাজার মার্কিন সেনাকে নিয়ে বিমান হামলার পরিকল্পনাও। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য এই বিমান হামলাটি পরিচালনা করবে ১০১তম এয়ারবোর্ন ডিভিশন। এই ডিভিশন এ ধরনের অভিযানের জন্য প্রশিতি একমাত্র ইউনিট। তবে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এই পরিকল্পনা পর্যালোচনার অর্থ এই নয় যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা পেন্টাগন ইতোমধ্যে এমন কোনো অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

কিউবার বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযান বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। কারণ বর্তমানে ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক সম্পদ ও সমতা নিয়োজিত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখনো এমন একটি কূটনৈতিক সামধানের প।ে এই পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে আগ্রহী একটি টেকনোক্র্যাটিক কিউবান সরকার প্রতিষ্ঠিত হতে পারে। তবে কিউবার সামরিক বাহিনী এবং তাদের নিয়ন্ত্রিত ব্যবসায়িক কংগ্লোমারেট জিএইএসএ-এর ওপর যুক্তরাষ্ট্রের আর্থিক চাপ বাড়ানো সত্ত্বেও সেই প্রচেষ্টা স্থবির হয়ে রয়েছে। গত ১১ জুলাই এক বিবৃতিতে রুবিও বলেন, কিউবার সরকার এবং তাদের ‘দুর্নীতিগ্রস্ত অভিজাত গোষ্ঠী’ এখনো সংস্কার প্রত্যাখ্যান করে চলেছে। এর পরিবর্তে তারা ‘তাদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখছে’ এবং ‘নৈতিকভাবে দেউলিয়া মার্কসবাদী আদর্শে’ অটল রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর আরো জানিয়েছে, তারা কিউবার রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠান এমন আয় সরকারের হাতে পৌঁছে দেয়, যা শাসকগোষ্ঠী এবং কিউবার জনগণকে দমনকারী আধাসামরিক বাহিনী, বিশেষ করে দ্রুত প্রতিক্রিয়া ব্রিগেডগুলোর (জধঢ়রফ জবংঢ়ড়হংব ইৎরমধফবং) কার্যক্রমে ব্যবহৃত হয়।

গত মাসে পেন্টাগনে একটি ‘কনসেপ্ট অব অপারেশনস’ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে কিউবায় মার্কিন সামরিক পদেেপর প্রাথমিক পর্যায়ের বিভিন্ন বিকল্প পর্যালোচনা করা হয়। এ ধরনের বিকল্প পরিকল্পনায় সাধারণত মিশনের উদ্দেশ্য, প্রয়োজনীয় সেনাসংখ্যা, রসদ ব্যবস্থাপনা, সময়সূচি এবং সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করা হয়। কর্মকর্তারা বলেছেন, বিমান, গোয়েন্দা সমতা এবং অন্যান্য সামরিক সম্পদের বড় অংশ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হয়েছে। ফলে ইরানের বিরুদ্ধে নতুন করে অভিযান চলমান থাকায় অদূর ভবিষ্যতে কিউবার বিরুদ্ধে সামরিক পদপে নেয়ার সম্ভাবনা কম।

পর্দার আড়ালে ইরান সঙ্ঘাত প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রতিরামন্ত্রী পিট হেগসেথের মধ্যে উত্তেজনাও প্রকাশ করেছে। সূত্রগুলোর বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্প প্রকাশ্যে হেগসেথ এবং সাম্প্রতিক সামরিক অভিযানের প্রশংসা করলেও ব্যক্তিগতভাবে তিনি ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার বিশ্বাস, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রশাসন দীর্ঘমেয়াদি সঙ্ঘাত এড়ানোর একটি আগের সুযোগ হাতছাড়া করেছে। দুই কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের উদ্বেগ সত্ত্বেও হেগসেথ আরো কঠোর সামরিক অবস্থানের পে ছিলেন। সঙ্ঘাত প্রত্যাশার তুলনায় দীর্ঘায়িত ও জটিল হয়ে ওঠায় ট্রাম্প ক্রমেই অসন্তুষ্ট হয়ে উঠেছেন বলে জানা গেছে। কর্মকর্তারা আরো বলেছেন, সামরিক অভিযানের সীমাবদ্ধতার বিষয়টি যখন হেগসেথ এবং কেইন ট্রাম্পের সামনে তুলে ধরেন, তখন উভয়ের প্রতিই প্রেসিডেন্ট বিরক্তি প্রকাশ করেন।