আলজেরিয়ায় শিশু কল্যাণ কেন্দ্রে আগুন, নিহত ১১

Printed Edition
Inter-1
আলজেরিয়ার আলজিয়ার্সের কাছে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডের পর উদ্ধারকর্মী ও পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে কাজ করছেন : ইন্টারনেট

বিবিসি

আলজেরিয়ার রাজধানীর কাছে একটি শিশু কল্যাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার আলজিয়ার্সের পূর্বাঞ্চলে অবস্থিত মোহাম্মাদিয়া নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দেশটির বেসামরিক সুরা কর্তৃপ জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। প্রাথমিক মূল্যায়নে ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহত ১৯ জনের মধ্যে ১০ জন বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছেন। এ ছাড়া ধোঁয়ার কারণে দু’জনের শ্বাসকষ্ট দেখা দিয়েছে এবং সাতজনকে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। একই সাথে কেন্দ্রটি থেকে পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা তাৎণিকভাবে জানা যায়নি।