মিরসরাইয়ে ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ
Printed Edition
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর, মোল্লার ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। এ সময় সহযোগিতা করেন করেরহাট ভূমি অফিস, জোরারগঞ্জ থানা পুলিশ ও ওলিনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা।