নীলফামারী-১ ও ২ আসনে স্বতন্ত্র ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী-১ ও ২ আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে গতকাল বিকেল সাড়ে ৫টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এ বিষয়ে ঘোষণা দেন। নীলফামারী-১ আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি ৯ জনের কাগজ সঠিক পাওয়া গেছে। অন্য দিকে নীলফামারী-২ (সদর) আসনটিতে মোট সাত প্রার্থীর মনোনয়নের মধ্যে পাঁচজনের কাগজপত্র সঠিক পাওয়া গেছে। বাকি দু’জনের (স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো: সাইফুল্লাহ রুবেল ও মিনহাজুল ইসলাম মিনহাজ) মনোনয়ন বাতিল হয়েছে। রিটানিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া তিন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ১ শতাংশ ভোটারদের যে সম্মতি দেয়া হয়েছে সেগুলো সঠিক না পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তারা চাইলে নিয়মানুযায়ী প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।