এসএসসি পরীক্ষা : অধ্যক্ষের পরামর্শ

সব প্রশ্নের উত্তর গুছিয়ে লিখলে বেশি নম্বর পাবে মির্জা মাহমুদা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা

Printed Edition
syllbus-4
এসএসসি পরীক্ষা : অধ্যক্ষের পরামর্শ

প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। তোমাদের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের অনেকেরই মনে ভয় বা আতঙ্ক থাকে। অভিভাবকদের মধ্যেও থাকে উৎকণ্ঠা। আশাকরি তোমাদের রিভিশন এখন শেষ পর্যায়ে রয়েছে। এ সময় শুধু পৃষ্ঠা উল্টিয়ে পঠিত পড়াগুলো রিভিশন দিবে। পরীক্ষার আগের রাতে ও পরীক্ষা চলাকালীন দিনগুলোতে খাবারের দিকে বিশেষ খেয়াল রাখবে। পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। যাতে ঠাণ্ডা মাথায় পরীক্ষা দিতে পারো। অভিভাবকরা খেয়াল রাখবেন, আপনার সন্তান যেন সুস্থভাবে পরীক্ষার হলে যেতে পারে। ‘আমি পারব’, এই আত্মবিশ্বাস নিয়ে যদি কেউ পরীক্ষা হলে যায়, তাহলে যে প্রশ্নই আসুক না কেন, তোমরা সেটার উত্তর দিতে পারবে। শিক্ষার্থীরা যদি তোমরা পরীক্ষা ভীতি না রেখে পরীক্ষার হলে বসো, তাহলে আমার মনে হয় তোমরা ভালো করতে পারবে। সব প্রশ্ন সমান গুরুত্ব দিয়ে লিখলে বেশি নম্বর পাবে। প্রশ্নের চাহিদা অনুযায়ী সব প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে। পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে পারলে পরীক্ষকের মূল্যায়ন করতে সহজ হবে। পরীক্ষার খাতায় হাতের লেখা সুন্দর ও বানান সঠিক হওয়া দরকার। হাতের লেখা যদি স্পষ্ট হয়, তাহলে পরীক্ষকের খাতা দেখতে সুবিধা হয়। বানান যদি সঠিক না থাকে, পরীক্ষক বিরক্ত হন, স্বভাবতই তোমাদের নম্বর কমে যাবে। এ ছাড়া খাতা পরিচ্ছন্ন রাখার বিষয়ে খেয়াল রাখবে। তাহলে বেশি নম্বর পাবে। আশা করি তোমরা যদি উপরের পরামর্শগুলো মেনে চলো তাহলে ভালো ফলাফল অর্জন করতে পারবে।