মো: আবুল হোসেন
Printed Edition
টাঙ্গাইলের ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্ত ও এনটিভির সাংবাদিক হাফিজুর রহমানের বাবা বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত ইডিডিএ কর্মচারী মো: আবুল হোসেন (৮৬) গত রোববার নিজ বাড়ী বাজিতপুর গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি স্ত্রী, পাঁচ ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ বীর-কদমতলী ডাকঘরের সামনে কদমতলী বাজার মাঠে অনুষ্ঠিত হয়।
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনসহ ধনবাড়ীর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ব্যবসায়ী মহল গভীর শোক প্রকাশ করেছেন। ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা।