দাউদকান্দির গৌরীপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অংশীজন সভা
Printed Edition
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অংশীজন সভা গতকাল সোমবার দাউদকান্দির গৌরীপুরে সম্পন্ন হয়েছে। কোম্পানির গৌরীপুর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি উপজেলার শিল্পপ্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ গ্রাহকদের নিয়ে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব চলে বেলা এগারোটা থেকে শুরু করে ২টা পর্যন্ত।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রশাসন ডিভিশনের মহাব্যবস্থাপক নাহিদ বানী ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান, গ্রাহক ও দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম। এবিকা গৌরীপুর ব্যবস্থাপক অম্লান কুমার দত্তের স্বাগত বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: ইমাম উদ্দিন শেখ, মহাব্যবস্থাপক অর্থ হাবিবুর রহমান, মহাব্যবস্থাপক বিপণন প্রকৌশলী মর্তুজা রহমান খান, উপমহাব্যবস্থাপক ভিজিলেন্স প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপমহাব্যবস্থাপক বিক্রয় প্রকৌশলী আবু মো: জাহাঙ্গীর বাদশা, উপমহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী ছগীর আহমেদ, উপমহাব্যবস্থাপক প্রজেক্ট প্রকৌশলী মাসুদ জামান, উপমহাব্যবস্থাপক রাজস্ব শ্যামল কুমার দত্ত অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান বাহলুল, ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি অ্যান্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের ডাইরেক্টর শাদ ইসলাম ও ম্যানেজার আরিফুল ইসলাম প্রমুখ।