ফেনীতে এনসিসি ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ক্যাম্প

Printed Edition
artho-2
ফেনীতে এনসিসি ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ক্যাম্প

৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিসি ব্যাংক বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম হাতে নিয়েছে এবং এরই অংশ হিসেবে ব্যাংকের ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের সহযোগিতায় সম্প্রতি ফেনীর ছাগলনাইয়ায় মৌলভী শামছুল করিম কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো: নূরুন নেওয়াজ সেলিম। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, এসভিপি এবং এসএমই ও কৃষিঋণ বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মাহসিন এবং এসভিপি ও ফাউন্ডেশনের প্রধান খন্দকার সাইফুল আলম, উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্যাম্পে ১,১২৫ জন দরিদ্র রোগী বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পান। ছানি অপারেশনের জন্য বাছাই করা রোগীদের ঢাকায় বিনামূল্যে যাতায়াত, থাকা-খাওয়া, অপারেশন (ফ্যাকো মেশিনে) এবং পরবর্তী ওষুধ ও কালো চশমা দেয়া হবে। বিজ্ঞপ্তি।