রায়েরবাজারে দাফন করা জুলাইয়ের ৮ শহীদের লাশ শনাক্ত

Printed Edition

বাসস

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা জুলাই আন্দোলনে শহীদ আট যোদ্ধার লাশ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গতকাল বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানাবে।

শফিকুল আলম জানান, যাদের লাশ শনাক্ত করা হয়েছে, তাদের পরিবারের সদস্যদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে এবং শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ডিএনএ নমুনা বিশ্লেষণের মাধ্যমে এসব লাশ শনাক্ত করা হয়েছে।

প্রেস সচিব আরো জানান, ভবিষ্যতে যেন এ ধরনের শনাক্তকরণ প্রক্রিয়া কোনো চ্যালেঞ্জ হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে এ বিষয়ে দেশের একাধিক ব্যক্তিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।