বুটেক্স সায়েন্স ক্লাবের আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা টেক্সটাইটেন্স অনুষ্ঠিত
Printed Edition
বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) সায়েন্স ক্লাবের উদ্যোগে আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা ‘টেক্সটাইটেন্স’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোট তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত। এ প্রতিযোগিতায় ছিল পোস্টার প্রদর্শনী, কুইজ এবং ট্রেজার হান্ট। প্রথমে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। এরপর বিকেল ৪টা থেকে শুরু হয় পোস্টার প্রদর্শনী পরিদর্শন ও ট্রেজার হান্ট প্রতিযোগিতা। পোস্টার প্রদর্শনী ও ট্রেজার হান্টে প্রতিটি দলে তিনজন এবং কুইজে দুইজন করে শিক্ষার্থী অংশ নেয়। পোস্টার প্রদর্শনীতে বিচারক হিসেবে ছিলেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. লামইয়া জহির ও ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শেখ মোহাম্মদ রাফি।
সন্ধ্যা সাড়ে ৭টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এ সময়। পোস্টার প্রদর্শনীতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ‘র্যাটজিলাস’। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয় একই বিভাগের দল ‘ফেব্রিক এক্সপ্রেস’। এ ছাড়া ট্রেজার হান্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ‘টেরা ইনকগনিটা’। সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: মশিউর রহমান খান। আরো বক্তব্য রাখেন বুটেক্স সায়েন্স ক্লাবের সভাপতি তাসমিয়া বিনতে ফায়জুর ও সাধারণ সম্পাদক পিয়াস কুমার সরকার।