মুক্তা

Printed Edition
nittodin-4
মুক্তা

ছোট্ট বন্ধুরা,

বলতে পারো মুক্তা হয় কেমন করে? এখন সে কথাই শোনো। শুক্তির মুখ খোলা অবস্থায় বা কোনো কারণে আঘাত পেলে অথবা খোলা মুখ দিয়ে কোনো বালুকণা প্রবেশ করলে সেই ঝিনুক খুব অস্বস্তি অনুভব করে। এ সময় শুক্তি শরীর থেকে এক রকমের রস নিঃসৃত করে সেই বালুকণা বা আঘাতের জায়গাটা ঘিরে ফেলে। রসটা শুকিয়ে যখন নরম ও মোলায়েম হয়ে যায় তখন ধীরে ধীরে তার ওপর আরো রস জমতে থাকে এবং শেষে তা একটা গোলাকার দানায় পরিণত হয়। এই দানাটাই হলো মুক্তা। মুক্তা যত গোল ও নিটোল হয়, বড় হয়- তত তার দাম বাড়ে। পৃথিবীর সবচেয়ে বড় মুক্তাটির ওজন কত জানো? প্রায় ১০ তোলা, সে মুক্তাটির নাম ‘বেরেসফোর্ড হোপ’। ওটা এখন সংরক্ষিত আছে ব্রিটিশ মিউজিয়ামে। এবার ছবি দেখো এবং মজা করো।