দিনাজপুর হাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপে সংঘর্ষ : আহত ১০

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১০ ছাত্র আহত হয়েছে।

জানা গেছে, অভ্যন্তরীণ কোন্দল ও ক্ষমতার ভাগাভাগি নিয়ে ছাত্রদলের দু’ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। রোববার বিকেলে শহীদ জিয়াউর রহমান হল এবং আবরার ফাহাদ হলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে অংশ নেয় দুই হলের অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা। সংঘর্ষের সময় ক্যাম্পাসে ইটপাটকেলর ছোড়াছুড়ি হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে নিরাপদ আশ্রয় ছুটতে থাকে। এ ঘটনায় হাবিপ্রবির ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।