চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু নতুন মৌসুম

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিটির এক বছর পার হলেও এখনো বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়নি। গতকালের সভায় এজিএমের তারিখ ২২ মে নির্ধারণ হলেও ভেনু ঠিক হয়নি। গ্রাসরুট লেভেলে কাজের স্বীকৃতিসরূপ সিলভার মেডেলে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

২৮ মে চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে নতুন ফুটবল মৌসুম। এবার সুপার কাপ ও স্বাধীনতা কাপ না হলেও আগামী সিজনে থাকছে চ্যালেঞ্জ কাপ, প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ, সুপার কাপ ও স্বাধীনতা কাপ। ২০২৫-২৬ মৌসুমের আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি বিপিএল ও চ্যাম্পিয়নশিপ লিগকে আরো আধুনিক ও পেশাদার করার পরিকল্পনা রয়েছে বাফুফের।