মুক্তি পেলেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন
Printed Edition
ইরাবতী
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত গণতান্ত্রিতভাবে নির্বাচিত সর্বশেষ প্রেসিডেন্ট ইউ উইন মিন পাঁচ বছরেরও বেশি সময় কারাগারে আটক থাকার পর মুক্তি পেয়েছেন। গত শুক্রবার ঐতিহ্যবাহী নতুন বছর উপলক্ষে ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পেয়েছেন তিনি, জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম।
কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি রাজধানী নেইপিডোতে নিজ পরিবারের সাথে মিলিত হয়েছেন। তিনি কোনো আইন ভাঙেননি বলে দাবি করেছেন। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী এক অভ্যুত্থানের মধ্য দিয়ে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। তার পরপরই সু চি, উইন মিনসহ সদ্য ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেতাদেরকে গ্রেফতার করে বন্দী করে রাখে।