নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition
nittodin-3
ঘটন-অঘটন সুন্দরবন

দুইশ’ তেইশ.

নাভিদ কলসি ধরে দেখল। প্রায় আধা কলসি পানি আছে। কলসের পাশে কয়েকটা হাঁড়ি-কড়াই, থালা বাসন। পাতার বিড়ির টুকরো দেখা গেল অনেকগুলো। নাভিদ কয়েকটা তুলে শুঁকে দেখল। হাঁড়ির গায়ে কয়েকটা ভেজা চিড়ে লাগানো আছে। তার মানে আজ সকালেই এই ঘরের বাসিন্দারা এখান থেকে চলে গেছে।

নাভিদ হোগলার চাটাই, চৌকির উপরের মাদুর উল্টেপাল্টে দেখল। সস্তা দামের তাসের প্যাকেট পাওয়া গেল একটি। সময় কাটাবার উপকরণ।

নাভিদ কি মনে করে তাসের প্যাকেটটা হাতে নিলো। হালকা। তার মানে ভেতরে কিছু নেই। কিন্তু প্যাকেটের মুখ খুলতেই টুপ করে কী যেন একটি পায়ের কাছে পড়ল।

নাভিদ লম্ফ হাতে নিয়ে নিচে খুঁজতে লাগল। একটি মোবাইল সিমকার্ড। নাভিদ সেটা নিয়েই ঘর থেকে বেরিয়ে এলো।

নাভিদ সবার উদ্দেশে বলল, ‘ওরা আজ সকাল পর্যন্ত এখানে ছিল। (চলবে)