বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ
Printed Edition
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক নারী শিানবিস আইনজীবীর ওপর বিচারকের হামলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিচারকাজ বর্জন করে বিােভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। একই সাথে অভিযুক্ত বিচারক সুজন মিয়ার দ্রুত অপসারণ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা বার ভবনের সামনে আইনজীবীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে আদালত প্রাঙ্গণ প্রদণি করে। আইনজীবী ও প্রত্যদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার একটি মামলার শুনানির সময় বিচারক সুজন মিয়া প্তি হয়ে পেপারওয়েট ছুড়ে মারেন। এতে সাবিহা সুলতানা নামের এক নারী শিানবিস আইনজীবী আহত হন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়েছে বলে অভিযোগ আইনজীবীদের।
সমাবেশে আইনজীবী নেতারা বলেন, প্রকাশ্য আদালতে একজন নারী আইনজীবীর ওপর এমন হামলা নজিরবিহীন। পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও বিচারকাজ বর্জন কর্মসূচি চলবে।
ঘটনার পর আদালত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। অভিযোগের বিষয়ে বিচারক সুজন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে আদালত সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে ওই বিচারকের বিচারিক (আমলি) মতা স্থগিত করা হয়েছে।