চুয়েটে স্থাপত্য বিভাগের প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের উদ্যোগে আয়োজিত প্রজেক্ট প্রদর্শনী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৫ এর টেরেস প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন করেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। এতে স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরীসহ বিভাগের অন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সারা বিনতে হক এবং ২৩ ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর ও স্থাপত্য বিভাগের প্রভাষক সাদিয়া ইবনাত রাইছা। অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান বলেন, এ ধরনের স্থাপত্য প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের কাজকে বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরা সম্ভব হবে, যা তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।