গত বছর ইসরাইল ছেড়েছে ৬৯ হাজার ইহুদি
Printed Edition
টাইমস অব ইসরাইল
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। বুধবার প্রকাশিত এক বার্ষিক রিপোর্টে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরাইলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
সিবিএস জানিয়েছে, গত বছর ইসরাইলের মোট জনসংখ্যা ১.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ১৭ লাখ ৮০ হাজারে। আগের বছরের প্রবৃদ্ধির হারও একই ছিল, যা ইসরাইলের ইতিহাসে অন্যতম মন্থর গতির প্রবৃদ্ধি। একই দিনে প্রকাশিত টাউব সেন্টার ফর সোস্যাল পলিসি স্টাডিজের এক গবেষণায় ধারণা করা হয়েছে, এই প্রবৃদ্ধির হার আসলে ০.৯ শতাংশে নেমে আসবে। ইতিহাসে এটিই প্রথমবার, যখন জনসংখ্যা প্রবৃদ্ধির হার ১ শতাংশের নিচে নামল।
সিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ২৪ হাজার ৬০০ নতুন অভিবাসী ইসরাইলে এসেছেন, যা ২০২৪ সালের তুলনায় আট হাজার কম।