লক্ষ্মীপুর প্রেস কাবের নতুন কমিটি

সভাপতি মোশতাকুর ও সম্পাদক পাবেল

Printed Edition

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রেস কাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আ হ ম মোশতাকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন-নিউজ ২৪)।

গত মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লক্ষ্মীপুর প্রেস কাবের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা), কোষাধ্য সোহেন রানা (নাগরিক টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু (বাংলাদেশের খবর), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন), দফতর সম্পাদক রবিউল ইসলাম খান (আজকালের খবর), প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রাজিব হোসেন রাজু ( আমার দেশ) ও মো: আফজাল হোসেন (সবুজ জমিন )।

এ দিকে সহসভাপতি পদে ভোট সমান সমান হওয়ায় এ পদে ভোট পুনরায় হবে।

নবনির্বাচিত সভাপতি আ হ ম মোশতাকুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আমরা দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।