মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতার দিকও চিন্তাচেতনায় রাখতে হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

Printed Edition
Back------------------------1
লৌহজং উপজেলার শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান : নয়া দিগন্ত

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের জন্য আমাদের সবাইকেই নিজে নিজেদেরকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতার দিকেও চিন্তাচেতনায় রাখতে হবে। নতুন প্রত্যয়ে নতুন বছরে আমাদের শুরু হোক পথচলা।

গতকাল বৃহস্পতিবার সকালে লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাথমিক পর্যায়ের শিার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

এ সময় উপদেষ্টা বলেন, এ বছর আমরা চেষ্টা করেছি বছরের প্রথম দিনে বই দিতে। অন্য সময় বই দিতে অনেকটা সময় লেগে যেত। নতুন প্রজন্মকে সুশিায় শিতি করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। নতুন বছরের শুরুতেই বই হাতে পাওয়ার মাধ্যমে শিার্থীদের মাঝে পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করি। শিার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, একটাই কথা আমাদের বাচ্চাদের ডাক্তার, প্রকৌশলী, উকিল বানানোর জন্য শুধু লেখাপড়া করলেই হবে না, শিশুদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

বই বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ অধ্য মো: কামরুল হুদা। এতে বিশেষ উপস্থিত ছিলেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ইউনুছ খান-মাহমুদা খানম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: ফরিদুর রহমান খান।

এ সময় তিনি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণীর শিার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন এবং শিশুদের সাথে কুশল বিনিময় করেন। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিার্থীরা।