সিন্ডিকেটের মাধ্যমে কৃষিপণ্য কিনলে ব্যবস্থা নেয়া হবে : আইনমন্ত্রী
Printed Edition
শৈলকুপা( ঝিনাইদহ) সংবাদদাতা
বাজারে বিক্রি করতে আনা কৃষকদের পণ্য ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কিনলে ব্যবস্থা নেয়া হবে। শৈলকুপা বাজার পরিদর্শন করে এ কথা বললেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার সকালে ঝিনাইদহ জেলার শৈলকুপা বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষকদের বিক্রি করতে বাজারে আনা পণ্য ধলতা, তোলাসহ প্রতি মণ মালের ওপর পাঁচ কেজি বেশি চলে যায়। কৃষক যাতে ৪০ কেজিতে প্রতি মণ কৃষিপণ্য বিক্রি করতে পারে সেই ব্যাপারে সরকারিভাবে নির্দেশনা রয়েছে। আমি জানতে পারি শৈলকুপা বাজারে প্রতি মণ কৃষি পণ্যের ওপর দুই কেজি ধলতা নেয়া হয়। সেটা বন্ধ করা হয়েছে। ইতোমধ্যে দুই ব্যক্তিকে জরিমানাসহ একজনকে জেল দেয়া হয়েছে। কৃষিপণ্য কেনার ব্যাপারে ব্যবসায়ীরা ধলতা নিলে বা সিন্ডিকেট করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কৃষকের প্রতিটি পণ্যের সাথে মিশে আছে তার শরীরের ঘাম। এই সরকার কৃষিবান্ধব সরকার তাই কৃষকের পণ্য কেনার সময় ব্যবসায়ীরা কোনোরকম হয়রানি করতে পারবে না, সেই জন্য বাজার কমিটির সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে।